পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে এস. এ. রহমান- তূষার

..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ৯ম কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এস. এ. রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল আমিন হোসাইন তূষার।

বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক নওরীন মনির প্রমা।

এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক হোসেন শামীম, সদ্য সাবেক সভাপতি মো. সাহেদ ও সিনিয়র সহ-সভাপতি মো. ইস্রাফিল তর্কবাগীশ।

নির্বাচিত সভাপতি এস. এ রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন তূষার ২০১৯-২০ সেশনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী।

নব নির্বাচিত সভাপতি এস. এ. রহমান বলেন, নির্বাচনী প্রচারণায় যেসব ইশতেহার সবার সামনে উপস্থাপন করেছি, ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে সেসব ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমার একমাত্র লক্ষ্য।


নব নির্বাচিত সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন তুষার বলেন, আমার চেষ্টা থাকবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

Tag
আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৫৮২ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে