ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে আমজাদ-প্রিতিয়া

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মেহেরুন নাহার প্রিতিয়া মনোনীত হয়েছেন। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


বুধবার (২০ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মিলনায়তনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমিমুল ইহসান।


কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ রিদোয়ান মো. মারুফ, মো. মেহেদী হাসান সিদ্দিকী, মো. কামাল, মো. মোর্শেদ; যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. জাহিদ উদ্দীন মোঃ রায়হান উদ্দীন, সামিনা তানজিনা, কাজী ফাহিম আকতার; সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, নাছিমুল হক, সাবরান চৌধুরী, মহিন উদ্দীন রাকিব, মো. আলি আজম, সাকিব বিন জাকির; অর্থ সম্পাদক মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী; উপ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদাউস; দপ্তর সম্পাদক ইফতেখার হোসেন; উপ-দপ্তর সম্পাদক তাছরিন জাহান স্বর্ণা; প্রচার সম্পাদক মেহেরুন নেছা রাত্রি; উপ-প্রচার সম্পাদক অনুশ্রী কর্মকার; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক মো. সাবের হোসেন


এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হাসান; সাংস্কৃতিক সম্পাদক রিফা তাসপিয়া; ক্রীড়া সম্পাদক ইমামুর রহমান জিসান; উপ-ক্রীড়া সম্পাদক জুলফিকার মাহমুদ মুন্না; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক সানজিদা সাবরিন; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম; কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস (মাহি), নাফিজা নাসরাত (পূর্ণা), আফসানা রহমান, সুমাইয়া সুলতানা, শিফাতুননুর নওরীন চৌধুরী, হুমায়রা জান্নাত মাহির ফয়সাল, কে এম তৌসিফুল হুদা, নাসির উদ্দীন ইমন মনোনীত হয়েছে।


ডুসাসের সদ্য সাবেক সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।


উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।

আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৬৩১ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে