শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

আন্তবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

গত ৬-৯ মার্চ ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (DUMCS-TIB) এর উদ্যোগে 3rd Moot Court Competition 2023 অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডিতে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য ২০টি বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারক হিসবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য এডভোকেট ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে নির্বাচিত করা হয় বিজয়ী দলকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভগের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জামান। অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগিদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।


দীর্ঘ তিন দিনব্যাপী এই আন্তবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতায় প্রথম দিন ৬ তারিখ সুচনা পর্ব অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি (DUMCS)  এবং রানার আপ হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির হয়ে প্রতিনিধিত্ব করেন আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী রাফিদ আজাদ সৌমিক এবং ঐশী রহমান। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস্ ট্রফিসহ আরো উল্লেখযোগ্য ট্রফি জয় করেন তারা। তার মধ্যে The second best Memorial Award, Spirit Of TIB হচ্ছে তাদের দলীয় অর্জন।


এছাড়াও The Best Oralist award জয় করেন রাফিদ আজাদ সৌমিক, The second best Oralist award জয় করেন ঐশী রহমান।  উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি ২০২৩ সালে মুট কোর্ট প্রতিযোগিতায় এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়ার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় মুর্ট কোর্ট সোসাইটি (DUMCS)।



আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৬৩১ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে