পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ঢাবিতে পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামী সংগীতের আসর

ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আরবি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন আরবি সাহিত্য পরিষদের পক্ষ থেকে পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামী সংগীতের আসর আয়োজন করা হয়।

আজকে (রবিবার) বিকাল চারটায় কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় এই সংগীতের আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটির সভাপতি আশিক বিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আরাবিক লিটারারি সোসাইটির উদ্যোগে আমরা আজকে শবে বরাত উদযাপন উপলক্ষে একটা সংগীত আসোর, মিলাদ ও দুয়া পাঠ আয়োজন করেছি। পূর্বে আমরা ডিপার্টমেন্টাল ছোট ছোট আয়োজন করেছি, এরই ধারাবাহিকতায় আজকের আয়োজন।  আজকের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের জন্য উৎসাহপ্রদ। মুসলিম শিক্ষার্থীর এ ইসলামী সংস্কৃতির ক্ষুধা মিটানোর উদ্যোগ খুবই কম; আমাদের এত এত উৎসব, সেগুলোর কত কত আনুষ্ঠিকতা। গ্রাম, গঞ্জ ও শহরে বিস্তৃত, অথচ এখানে কিছুই দেখি না। আসলে যা কিছুটা হয়, সেখানেও শিক্ষার্থীদের অংশগ্রহণ খুব আশাব্যঞ্জক থাকে না। তবে ক্ষুধাটা এখন প্রকট হয়েছে, বিভিন্ন ডেপ্ট ও ক্লাব থেকে এমন উদ্যোগ নিলে আমরা সবাই শতস্ফুর্ত অংশ নিবো ইনশা আল্লাহ।
আয়োজক কমিটির আরেকজন সাইফ মুহাম্মদ আলাউদ্দিন জানায়,
ধর্মীয় গোঁড়ামি, মাজহাব কিংবা মতবাদের অতি ছাড়াছাড়ি ও অতি বাড়াবাড়ির ফলে আমরা হারাতে বসেছি আমাদের শত বছরের মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্য। ফলে সে সাংস্কৃতিক চর্চাগুলোর স্থান দখল করে নিয়েছে হিন্দুয়ানী ও সমাজবিধ্বংসী পাশ্চাত্য সংস্কৃতি। জাতি, প্রজন্ম ও সমাজকে রক্ষা করার জন্য আমাদেরকে সেই হারানো সাংস্কৃতিক ঐতিহ্য গুলো ফিরিয়ে আনতে হবে সম্পূর্ণ মধ্যমপন্থার মানদণ্ডে।

আরবি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লাহ জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত, হামদে বারী তায়ালা, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ দিল জুড়ানো ইসলামী নাশীদ ও সংগীত পরিবেশন করা হয়। মজলিসের শেষ মুহূর্তে সমবেত কন্ঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করা হয় । এবং সবশেষে উপস্থিত ছাত্রদের মাঝে হালুয়া-রুটি ও জিলাপি বিতরণের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই জলসার সমাপ্তি ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য পরিষদের এমন ব্যাতিক্রমী আয়োজনে ৬০০রও বেশি শিক্ষার্থীর সমাগম ঘটে। উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন , ভবিষ্যতেও যেন ইসলামী সাংস্কৃতির সাথে  সংশ্লিষ্ট এসব প্রোগ্রাম আরো মহাসমারোহে আয়োজন করা হয়।

উল্লেখ্য যে শাবান মাসের ১৫ তারিখ পবিত্র শবেবরাত অনুষ্ঠিত হয়।  এই দিনে মুসলিমরা হালুয়া রুটি, মাংস-রুটিসহ বিভিন্ন হরেকরকমের আয়োজন হয়। এছাড়াও নফল নামাজ, নফল রোজা, কুরআন তিলাওয়াতসহ অনেক রকমের ইবাদত করেন৷ এদিনটা প্রতিটি মুসলমানের কাছে অনেক গুরুত্বপূর্ণ।  

আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৫৮২ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে