শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ঢাবির সাবেক রোভারদের বৃক্ষরোপণ

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষ রোপণ অভিযান চলেছিল। তারই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্যার এ এফ রহমান হলের বাইরের মাঠে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মুহাম্মদ মুহসিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ, রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ। সাবেক সিনিয়র রোভারমেট মো. শাহজাহান, জনাব মো. হেমায়েত, দাদা আকবর আলী, মো: জাহানুর ইসলাম, মো: জহিরুল ইসলাম সহ বর্তমান রোভারবৃন্দ।




ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার বলেন, “প্রকৃতির প্রাণশক্তিকে ধরে রাখতে হলে বৃক্ষ রোপণের বিকল্প নেই। বৃক্ষ রোপণ আমাদের নিয়মিত আয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মুহসিন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বৃক্ষ রোপণ অভিযান সমাপ্ত করেন।


উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি অসংখ্য কৃতি রোভার তৈরি। সাবেক রোভারদের নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরাম গঠিত হয়েছে। সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষ রোপণ সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৬৩১ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে