কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। 


কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার এবং ছাত্রদল নেতা শাহীন।


মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “জাহিদুল ইসলাম পারভেজের ওপর চালানো হামলা পূর্বপরিকল্পিত। একটি তুচ্ছ ঘটনার জেরে প্রক্টরের মধ্যস্থতায় মীমাংসা হওয়ার পরও প্রকাশ্যে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”


সন্ত্রাসীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে

বক্তব্যে তরিকুল ইসলাম তুষার বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে দমন করার জন্য ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কিছু সন্ত্রাসী দল গঠন করে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। এরা ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে।”


তিনি অভিযোগ করে বলেন, “শুধু ক্যাম্পাসে নয়, ক্যাম্পাসের বাইরেও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, বাধা দেয়া হচ্ছে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে। আবরার ফাহাদের হত্যার পর এমন নজিরবিহীন ছাত্র হত্যা আর ঘটেনি।”


ছাত্রলীগ ঢুকে গেছে বৈষম্যবিরোধী সংগঠনে বলে দাবি করেন বক্তারা। তারা জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে যারা সংগঠিত হচ্ছেন, তারা নিজেরাই ঘাতকদের রক্ষা করছে। সেই সংগঠনের অভ্যন্তরে এখন ছাত্রলীগের প্রভাব প্রবেশ করেছে। তাই তারা পারভেজ হত্যার দায় এড়িয়ে যেতে মরিয়া।”


বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।



আরও খবর