বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে রমজানের ফজিলত বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজান মাসের ফজিলত ও গুরুত্ব” বিষয়ে লিখিত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার (১৮ মার্চ) এ বিষয়ে জানান উদ্যোগ গ্রহণকারী বাকৃবি ছাত্রনেতা মো: মিরাজ উদ্দিন।


প্রতিযোগিতার নিয়মাবলি সম্পর্কে মিরাজ বলেন, প্রবন্ধ সর্বনিম্ন ৩০০ ও সর্বাধিক ৫০০ শব্দের মধ্যে হতে হবে। হাতে লেখা অথবা কম্পিউটার প্রিন্ট – যে কোনোভাবে লেখা জমা দেওয়া যাবে। প্রবন্ধের শেষে অবশ্যই নিজের নাম, অনুষদ ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। ri1530365@gmail.com - এই ই-মেইলে লেখা জমা দিতে হবে। প্রবন্ধ জমাদানের শেষ সময় আগামী ২০ মার্চ।


এই প্রবন্ধ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।


প্রথম স্থান অর্জনকারীকে একটি কুরআন মাজিদ, জায়নামাজ ও তসবি প্রদান করা হবে।


দ্বিতীয় স্থান অর্জনকারীকে হাদিসের গ্রন্থ ও জায়নামাজ প্রদান করা হবে।


তৃতীয় স্থান অর্জনকারীকে রমজানের ফজিলত ও দোয়া সংকলন বই প্রদান করা হবে।


মিরাজ আরও বলেন, রমজান মাসে জাতীয়তাবাদী ছাত্রদল সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের উপর গুরুত্ব আরোপ করে এসেছে সবসময়। এছাড়া, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের আহ্বান জানানো হয়েছে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে ইসলামিক জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা যেতে পারে, যা তাদের নৈতিক ও সামাজিক সর্বোপরি সমগ্র দেশের উন্নয়নে সহায়ক হবে।


আরও খবর