‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বাকৃবি সাহিত্য সংঘের সভাপতি শিখা, সম্পাদক সৌরভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাহিত্য সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা সভাপতি এবং কৃষি অনুষদের শিক্ষার্থী মো. মুনজুর এলাহী সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার (৯আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় গ্যালারীতে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মাদ মহির উদ্দিন।


নব গঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী, কোষাধ্যক্ষ ঈশিতা জাহান তুলি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির আনজুম, সারজানা আক্তার, সীমা রায়, সাংগঠনিক সম্পাদক নিশাত জাহান উর্মি, কাউসার আহমেদ দিগন্ত , সহ -সাংগঠনিক সম্পাদক শেখ মো. মিরাজ, মো. আবু সুহাঈল, দপ্তর সম্পাদক আবিদুর রহমান খান, প্রচার সম্পাদক শাহানা আনাম, গ্রন্থনা ও প্রকাশক বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার শান্তা।


 তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ সরকার, অনুষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হাফসা তাসনিম, কর্মশালা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কাউসার হামিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম জেবু, জনসংযোগ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অর্পিতা রায়, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল। 


এছাড়াও কমিটিতে ১১জন কার্যনির্বাহী সদস্য  নির্বাচিত হয়েছেন। 


 প্রক্টর ড. মহির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের অবসর সময়ে সাহিত্য চর্চা করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চার জ্ঞান ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। সবার মাঝে সুসম্পর্ক গড়ে তুলতে সাহিত্য চর্চার বিকল্প নেই।



আরও খবর