বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবিতে লেখক ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কার্যক্রম বৃদ্ধি ও শাখা গঠনের লক্ষ্যে আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 


মঙ্গলবার (২১নভেম্বর) দুপুর ১২ টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


এতে আহব্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান আবিদ ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন এগ্রিকালচার অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ওমর আসিফ। কমিটির বাকি ৩ সদস্য হলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ, ভেটেরিনারি সায়েন্স অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান, এগ্রিকালচার অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফারহান নাদিম ফাহিম। 




আহবায়ক হিসেবে মনোনীত মো. রায়হান আবিদ বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে যুক্ত হতে পেরে এবং নতুন দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে। তরুণ কলাম লেখক হিসেবে সবার মাঝে নিজের লিখনী আরও সমাদৃত করতে চাই। একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে এই সংগঠনটি তরুণ লেখকদের নতুন নতুন প্লাটফর্ম চিনিয়ে দিতে ও তাদের লিখনীর হাত আরও তীক্ষ্ন করতে সর্বদা পাশে রয়েছে। 


প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।


আরও খবর