বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে হাসিমুখের ঐকতান অনুষ্ঠান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। ‘ঐকতান’ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহে অবস্থিত ‘লার্স’ এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয় ।


বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ঐ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের সদস্যরা।


জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবার উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠিত হয় লার্স। ওই লার্সের বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জন শিশুর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। তাদের চাহিদা অনুসারেই বিভিন্ন ধরনের উপকরণ (মেকাপ বক্স, খেলনা সামগ্রী এবং ড্রইং সামগ্রী) দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ওইসব শিশুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং হাসিমুখের সদস্যদের জন্য নিজেদের তৈরি  উপহার সামগ্রী (লার্স মোমবাতি, ড্রইং কার্ড, ব্রুসার, বুকমার্ক) প্রদান করে।


গত ১৭ জুন বাকৃবির কৃষি অনুষদ করিডোরে প্রায় ১৮ ধরণের ফলের সমাহার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ ফল উৎসবের আয়োজন করে। হাসিমুখের ফল উৎসব থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহার প্রদান করা হয়।


অনুষ্ঠানে হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে এবং মো. সামী-উস-সাদাত সিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, জার্মপ্লাজম সেন্টরের অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, অধ্যাপক ড. পারভেজ আনোয়ার এবং অধ্যাপক ড. আফরিনা মুস্তারি। এছাড়া হাসিমুখের প্রায় অর্ধশতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর