বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। 



সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ।




অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের মোট ১৯৭ জন শিক্ষার্থীর মাঝে কিট বক্স বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিট বক্স তুলে দেন।






সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, নাভানা ফার্মার ভেটেরিনারি ডিভিশনের হেড অব সেলস ডা. মো. শহিদ হোসেন। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও ৫৮ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে, নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা নিজেকেই করতে হবে। আর এই বাড়তি চেষ্টায় সহায়ক হবে সার্জিক্যাল কিট বক্সটি।শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ভেটেরিনারিয়ান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

Tag
আরও খবর