পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় বাকৃবির

ফাইল ছবি

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ ২০২২ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্রিকেট দল জয়লাভ করেছে।


রবিবার ( ১১ সেপ্টেম্বর) রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত খেলায় বাকৃবি ক্রিকেট দল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে ২০ রানে পরাজিত করে।


টসে জয়লাভ করার পর হাবিপ্রবি ক্রিকেট দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।  বাকৃবি ক্রিকেট দল শুরুতে ব্যাট করে নির্ধারিত ১০ অভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে । দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অলোক হালদার। পরে হাবিপ্রবি ক্রিকেট টিম নির্ধরিত ১০ অভারে ৭ উইকেট হারিয়ে ৬৭  রান তুলতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন বাকৃবির হাসিবুর রহমান।


 

উল্লেখ্য, মুজিববর্ষ ও বাংলদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ এর ৩য় আসর। আসরের প্রথম দিনে হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

আরও খবর