পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বাকৃবি ছাত্রলীগের সহযোগিতায় ভর্তি পরীক্ষার সুযোগ পেলেন ঢাবি কেন্দ্রের দুই পরীক্ষার্থী

ফাইল ছবি


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রের দু’জন পরীক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।


গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদের হস্তক্ষেপে ভুল কেন্দ্রে চলে আসা ওই দুজন ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


জানা যায়, ময়মনসিংহের শেরপুর জেলার নকলা উপজেলার মিথিলা এবং সেবিকা নামের ওই দু’জন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু তারা ভুল করে বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্যে চলে আসে। ভুলক্রমে চলে আসা দু'জন মেয়ে ছাত্রলীগ নেতাকর্মীর সাথে যোগাযোগ করে। তৎক্ষণাৎ বাকৃবি ছাত্রলীগ সভাপতি রিয়াদ বিষয়টি জানতে পেরে বাকৃবিতেই যাতে ওই দু’জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় সে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানান। পরে সেসময় ওই দু’জন পরীক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীসহ বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক মো. এরশাদুল হকের কাছে পাঠানো হয়। পরে একটি লিখিত আবেদনের  মাধ্যমে তারা পরীক্ষা দিতে পারে।

 

বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ বলেন,  ভুল করে বাকৃবি কেন্দ্রে আসা দু’জন পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে সেজন্যে দায়িত্বরত শিক্ষকদের সাথে যোগাযোগ করি । তারা জানান যে ভুল করে অন্য কেন্দ্রে আসলে পরীক্ষা দিতে পারবে। পরে ওই দুই পরীক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করে। এছাড়া দূর থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে এসে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেজন্য সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।

আরও খবর