শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

বাকৃবি উইমেন সাইক্লিং ক্লাবের সভাপতি অধ্যাপক ড. ফাতেমা, সম্পাদক সানজিদা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উইমেন সাইক্লিং ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা সভাপতি এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সানজিদা হায়দার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৩০মে) বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস।


নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. শিরিন আক্তার, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনজুয়ারা খাতুন, মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের অধ্যাপক উম্মে অহিদা রহমান, সহকারী সম্পাদক সানজিনা তাসনুভা মিশু, নাজমুল নাহার প্রিয়া। ব্যবস্থাপনা সম্পাদক রিমি চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক ফাতেমা বিনতে লতিফ আচল, অর্থ-সম্পাদক মাসফিয়া রহমান, দপ্তর সম্পাদক লায়াবিন লতা এবং মিডিয়া ও পাবলিকেশন সম্পাদক হিসেবে নুবাহ নাশিতা ফারিহাত মনোনীত হয়েছেন।


ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. শারমিন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা। এছাড়াও উইমেন সাইক্লিং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর