‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. আহসানুর রেজা।


প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অপার সম্ভাবনা। কিন্তু অতীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করেই আমরা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে চাই।”


তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি হলো এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক কর্মপরিবেশের মাধ্যমে পবিপ্রবিকে বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাবে।”


বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে পবিপ্রবি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।


এ সময় আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আবদুল মতিন, অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল হোসেন এবং কর্মচারী প্রতিনিধি জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলাম এবং ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।


পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও খবর