পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী রত্না রানি বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪-এর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন। দেশের ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৩৫৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার এই অর্জন পবিপ্রবির শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় রত্না রানির সাফল্যের বিষয়টি ২ জুন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ‘ইউথ ইন অ্যাকশন, স্মার্টার ফার্মিং ইন মোশন’ প্রতিপাদ্যে আয়োজিত অলিম্পিয়াডের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় গত ৮ জানুয়ারি। এরপর ১৭ জানুয়ারি কেস সলভিং রাউন্ড এবং ১৫ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফাইনাল। একই দিন বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


নিজের এই অর্জনের পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রত্না রানি। তিনি জানান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরার তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তার প্রস্তুতিতে বিশেষ ভূমিকা রেখেছে। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকদের গঠনমূলক পরামর্শও তাকে প্রতিযোগিতায় সফল হতে সহায়তা করেছে।


নিজের অনুভূতি প্রকাশ করে রত্না রানি বলেন, “প্রথম স্থান অর্জনের খবরটি আমার জন্য বেশ বিস্ময়কর ছিল। অলিম্পিয়াড থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে ভবিষ্যতে বাস্তব কাজে লাগাতে চাই, বিশেষ করে গ্রামীণ এলাকার কৃষি ও পরিবেশসংক্রান্ত সমস্যার সমাধানে অবদান রাখতে চাই।”


তিনি আরও বলেন," জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও মেধার বিকাশ ঘটাতে পারে এবং দেশের বিভিন্ন অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে আরও গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করতে পারে।"



উল্লেখ্য, বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড বর্তমানে দেশের কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক জ্ঞানচর্চার অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এমন একটি প্রতিযোগিতামূলক মঞ্চে প্রথম স্থান অর্জনের মাধ্যমে রত্না রানি শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করেননি, বরং পবিপ্রবির জন্যও এনে দিয়েছেন অনন্য সম্মান ও গৌরব।

আরও খবর