৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে "স্টাডি কর্নার ফর জব প্রিপারেশন" উদ্বোধন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে "স্টাডি কর্নার ফর জব প্রিপারেশন" এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় লাইব্রেরীতে এর উদ্বোধন করেন ভেটেরিনারি টিসিং হসপিটালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো: সেলিম আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী লাইব্রেরীয়ান লেকচারার আইবিন জাহান সহ সাধারণ শিক্ষার্থীরা। 


একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজেদের এগিয়ে নিতে এমন পদক্ষেপের কথা অনেকদিন থেকেই ভাবছিল শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় নিজস্ব চেষ্টায় ও নিজেদের অর্থায়নে ২৬ টি বই দিয়ে প্রাথমিকভাবে এর সূচনা করা হয়েছে। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: শামিম রহমান বলেন,"মূল ক্যাম্পাস থেকে দূরে থাকায় আমরা প্রয়োজনীয় সুবিধা পাই না। এখানে একাডেমিক বই ছাড়া তেমন কিছু নেই। ভবিষ্যতে বিসিএস ও সরকারি চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে আমরা স্টাডি কর্ণারের উদ্যোগ নিয়েছি। আশা করি এটি ভবিষ্যতে বড় সাফল্য বয়ে আনবে।"


এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহকারী লাইব্রেরীয়ান লেকচারার আইবিন জাহান বলেন," অনেক সময় শিক্ষার্থীরা হলে পড়ালেখার জন্য মনোরম পরিবেশ পায় না। তাই এমন উদ্যোগ তাদের ভবিষ্যতে চাকরির প্রস্তুতিতে এগিয়ে রাখবে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নতুন বই দেওয়া সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করা হবে।" 


শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর তাগিদ জানিয়ে অধ্যাপক ড. মো: সেলিম আহম্মেদ বলেন," একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতির জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের উচিৎ তাদের উপস্থিতি বৃদ্ধি করে নিজেদের আগামীর জন্য প্রস্তুত করা।" এসময় তিনি ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ ও লাইব্রেরী এর সময় বৃদ্ধির তাগিদ জানান। 


শিক্ষার্থীদের চাওয়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এর রক্ষণাবেক্ষণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে কার্যত ভূমিকা পালন করে।

আরও খবর


টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

২৭ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে