পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সংসদ নির্বাচনের মাঠে পবিপ্রবির শিক্ষকরা, ইউট্যাবের কমিটি গঠন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পবিপ্রবি শাখার একটি কমিটি গঠন করা হয়েছে।


২৬ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় সমন্বিতভাবে দায়িত্ব পালন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. মামুন-অর-রশিদকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১৭ জন শিক্ষককে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. এবিএম তওহিদুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিটিটি অনুমোদন দিয়েছেন।


বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

আরও খবর