পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । 

শনিবার (২৪ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির সমাপনী পর্ব সম্পন্ন হয়।


চারদিনব্যাপী এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রায় ৯০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে পুরো টুর্নামেন্টটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত হয়ে ওঠে। কঠিন লড়াই পেরিয়ে টিম ফেরোসিয়াস ও সিন্ডিকেট এক্সপ্রেস ফাইনালে মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সিন্ডিকেট এক্সপ্রেস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে শিক্ষার্থী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ইউট্যাব সভাপতি ও ওশেনোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মামুন অর রশিদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া হলের নবনিযুক্ত প্রোভোস্ট প্রফেসর ড. আহসানুর রেজা, সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এবং আয়োজক কমিটির সদস্য নাফিউ, ইমন, শিশিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।


সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আল নাফিউ বিন শওকত বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে এ ধরনের ক্রীড়া আয়োজন আমাদের একঘেয়েমি ভাঙতে সহায়তা করে এবং পড়াশোনার চাপ থেকে স্বস্তি দেয়। ফাইনাল ম্যাচ ঘিরে ক্যাম্পাসে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও বন্ধনকে আরও দৃঢ় করেছে।”



ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুর ইসলাম রাতুল বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ গড়ে তোলে। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে।”



সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর বলেন,“খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন ক্রীড়া আয়োজন ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত চেতনা জোরদার করেবে।”


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তককেন্দ্রিক হলে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।”


অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয় এবং সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

আরও খবর