পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

১৭তম বিজেএস গেজেট থেকে ১৪ জন বাদ পড়ায় পবিপ্রবিতে মানববন্ধন

‎সদ্য প্রকাশিত ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) গেজেটে ১০২ জন মেধাধারীর তালিকা প্রকাশ করা হলেও ১৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সিদ্ধান্তের কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ না করায় দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

‎আজ সোমবার(০১ ডিসেম্বর ২০২৫) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেন।অনুষদের ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বেশিরভাগ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

‎মানববন্ধনে নবম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান তার বক্তব্যে সরকারের সিদ্ধান্তের নিন্দা জানান। তিনি দ্রুত বাদ পড়া ১৪ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেন। দাবি পূরণ না হলে আন্দোলনকে আরও বৃহৎ পরিসরে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

‎অষ্টম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, জুলাইয়ের পর গঠিত সরকারের এমন পদক্ষেপ মেধাবী শিক্ষার্থীদের প্রতি অবিচার। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

‎মানববন্ধনের সমাপনী বক্তব্য দেন দশম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান। পুরো আয়োজনটি পরিচালনা করেন নবম ব্যাচের শিক্ষার্থী শাফিন প্রধান।

‎শিক্ষার্থীরা জানান, ন্যায্যতার স্বার্থেই তাদের এই আন্দোলন। দ্রুত সমাধান না মিললে তারা আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত।

আরও খবর