শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

পবিপ্রবিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। পবিপ্রবি রিসার্চ সোসাইটি ও পবিপ্রবি ডিবেট ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। 


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ২:৪৫ ঘটিকায়  অনুষদের একাডেমিক ভবন-১ এর সমনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক হয়ে অনুষদীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে আলোচকরা  অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। 


বিশ্ব ব্যাপি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করার উদ্দেশ্য আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলী আজগর, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর ড. দিব্যেন্দু বিশ্বাস, প্রফেসর ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা, প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা জয় ভাংগি সহ সাধারণ শিক্ষার্থীরা। 


এসময় আলোচকেরা এ বিষয়ের ভয়াবহতা ও আগামী দিনে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ দিন ব্যাপি সচেতনতামূলক পোস্টার,সায়েন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতা,ডিবেট ও কুইজ প্রতিযোগিতা ও স্কুল সচেতনতা কার্যক্রম সহ জনসচেতনতা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়। 


শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো যেন আগামীতেও এমন জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যহত রাখে।

আরও খবর