মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ

‎পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত

 

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর জমজমাট ফাইনাল খেলা আজ ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

‎ফাইনালকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিবিএ অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. মো: আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন।

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,

‎“খেলাধুলা তরুণদের সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও দলগত মনোভাব আরও দৃঢ় করবে।”

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,

‎“শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব—এসব গুণাবলী অর্জনে খেলাধুলা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্বের সমন্বিত বিকাশ, আর সেই লক্ষ্য পূরণে ক্রীড়া ও সংস্কৃতি পাঠ্যক্রমেরই অংশ।”

‎তিনি আরও বলেন,

‎“আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ এবং সাফল্য আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও ক্রীড়ায় বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক।”

‎ফলাফল

‎ছেলেদের বিভাগ: বিবিএ অনুষদ ২–০ গেমে কৃষি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎মেয়েদের বিভাগ: সিএসই অনুষদ ২–০ গেমে বিবিএ অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

‎ছেলেদের খেলায় ৮টি দল এবং মেয়েদের খেলায় ৪টি দল অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অসংখ্য ক্রীড়াপ্রেমী উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আরও খবর