পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনর যাত্রা শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ১ম ব্যাচের শিক্ষার্থী এম. এম. মেহেদী হাসান

এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী এস. এম. হেদায়েতুল ইসলাম।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

সিনিয়র সহ-সভাপতি: মো. আব্দুল্লাহ আল নোমান (১ম ব্যাচ), সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম (২য় ব্যাচ), মেহেরুন নেছা কাকলি (৩য় ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক: ফাওজিয়া ফাতহা (২য় ব্যাচ), আবু নাছের মোহাম্মদ শাফিউল্লাহ (৩য় ব্যাচ), মো. ওমর ফারুক (৪র্থ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক: আবু সাঈদ (৩য় ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. তৌহিদুজ্জামান রিফাত (৬ষ্ঠ ব্যাচ), কোষাধ্যক্ষ: মো. ইফারাদ আলম (৫ম ব্যাচ), সহ-কোষাধ্যক্ষ: ইসরাত জাহান (৫ম ব্যাচ), দপ্তর সম্পাদক: মো. মাহবুবুল আলম শাওন (৪র্থ ব্যাচ), সহ-দপ্তর সম্পাদক: মো. ফজলে রাব্বি (৭ম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. খালেদ মাসুদ (৫ম ব্যাচ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: নুর মোহাম্মদ শাহিন (৭ম ব্যাচ), কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (৫ম ব্যাচ), উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান (৮ম ব্যাচ), ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: তারানা শারমিন (৪র্থ ব্যাচ), উপ-ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: সৌরভ চন্দ্র দেবনাথ (৮ম ব্যাচ), গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক: মো. নাসিমুল গনি উসমানী (৬ষ্ঠ ব্যাচ), উপ-গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক: আমাতুল ইলাহ মীম (৮ম ব্যাচ), ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান শুভ (৪র্থ ব্যাচ), উপ-ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. রিয়াজুল ইসলাম (৮ম ব্যাচ)।



নির্বাহী সদস্যরা হলেন:

রাফিয়া তাহসিন (১ম ব্যাচ), শিমুল দাস (২য় ব্যাচ), রাজিব সরকার (৩য় ব্যাচ), কাজী রেজওয়ান হোসেন (৬ষ্ঠ ব্যাচ), সানজিদা মুনমুন (৭ম ব্যাচ), আশিক মাহমুদ (৭ম ব্যাচ) ও এ কে এম মেহেদী হাসান (৮ম ব্যাচ)।


নবনির্বাচিত সভাপতি এম. এম. মেহেদী হাসান বলেন, “প্রাথমিকভাবে আমরা এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য— এনএফএস পরিবারের সকল এলামনাইকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা। এর মাধ্যমে আমরা শুধু প্রাক্তনদের মধ্যে যোগাযোগ শক্তিশালী করব না, বরং অনুজদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করব। পাশাপাশি, ফ্যাকাল্টির সার্বিক উন্নয়নে এলামনাইদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে চাই।”



সাধারণ সম্পাদক এস. এম. হেদায়েতুল ইসলাম বলেন, “বহু প্রতীক্ষার ফসল এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি’র নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

এনএফএস-এর সকল অ্যালামনাইকে আরও সংগঠিত, সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে আমরা একযোগে কাজ করব। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে আমাদের প্রিয় ফ্যাকাল্টি ও এর শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

আরও খবর