পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে আরটিসির উদ্যোগে ট্রেনিং কোর্সের সনদ বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (RTC) ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



৪ নভেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (RTC) পরিচালক প্রফেসর ড. মামুন উর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরটিসির ডেপুটি রেজিস্ট্রার মো. বেলাল হোসেন।



অনুষ্ঠানে “Machine Learning for Innovation and Optimization in Agri-Food Supply Chain” এবং “Intensive English Program (IEP)” শীর্ষক দুটি ওপেন কোর্সের শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।



অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মামুন উর রশিদ বলেন, “বর্তমান পৃথিবী প্রযুক্তির সঙ্গে দ্রুত এগিয়ে যাচ্ছে। মেশিন লার্নিং কোর্সটি যেভাবে সাজানো হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম ও গবেষণা আরও তরান্বিত করতে পারবে। পাশাপাশি ল্যাংগুয়েজ কোর্সটি শিক্ষার্থীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। ভবিষ্যতে এমন দক্ষতাভিত্তিক কোর্স আরও চালুর প্রচেষ্টা অব্যাহত থাকবে।”



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য মেশিন লার্নিং ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। শিক্ষার্থীদের এই প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুললে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই, উদ্ভাবননির্ভর ও প্রতিযোগিতামূলক।”


তিনি আরও বলেন, “তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদন পরিকল্পনা, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার বিশ্লেষণে মেশিন লার্নিংয়ের প্রয়োগ ভবিষ্যতের কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষি পণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণের সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সময় এসেছে কৃষি খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন বাস্তবায়নের।”



আয়োজনে কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. তাকিবুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সুজাহাঙ্গির কবির সরকার, ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর বদিউজ্জামান, শিক্ষক সুলতানা জাহান এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্সসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর