পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ নবীনবরণ সম্পন্ন হয়।


প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান,ট্রেজার প্রফেসর ড. মো: আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মামুন অর রশিদ, হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান সহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এছাড়াও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ওয়ানজিননিনজেন ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চার ক্যাথরিয়েন টেরভিস্সা ভান স্কেলেনটিঙ্গা।


পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভুতি ব্যক্ত করে এবং শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বিভিন্ন উপদেশ দেন। 


স্বাগত বক্তব্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন,"বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে তোমাদের স্বাগতম। আমি আশা করি পড়ালেখার পাশাপাশি তোমরা সহশিক্ষা কার্যক্রমে নিজেদের সংযুক্ত রাখবে।" 


অনুভূতি প্রকাশে নবীন শিক্ষার্থী সিয়াম বলেন,"আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এমন আয়োজনের জন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানাই।" 


প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে  মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,"নবীনদের মাধ্যমেই আগামীতে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধি অর্জন করবে। এজন্য শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।" 


সবশেষে সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম বলেন," শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় হল প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে। আমি আশাকরি হল ও বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম মেনে তোমরা নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলবে।" 


হলের পক্ষ থেকে এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনভাবে শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে।

আরও খবর