পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেওয়ার অনুরোধ


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্ব গ্রহণ করুক—এমন দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


রবিবার (৭ সেপ্টেম্বর) পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. একতিয়ার উদ্দিনের কাছে জমা দেন।


আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা চালুর ফলে ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে এবং শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমেছে। এ ব্যবস্থাকে আরও কার্যকর ও সফল করতে পবিপ্রবির নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।


শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, প্রতি বছর সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব পর্যায়ক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাবিপ্রবি) পালন করলেও, পবিপ্রবি এখনও এ দায়িত্ব পালন করার সুযোগ পায়নি।


তাদের ভাষ্য, দেশের একটি শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পর্যাপ্ত সক্ষমতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পবিপ্রবিকে এখনও এ দায়িত্ব দেওয়া হয়নি। তাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন ও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পবিপ্রবিকে প্রদান করার জন্য শিক্ষার্থীরা জোর দাবি জানান।


শিক্ষার্থীদের এই আবেদনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড: মো: একতিয়ার উদ্দিনকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান," আমরা বরাবর প্রস্তুত আছি এই গুচ্ছ ভর্তি পরিক্ষা আয়োজনের। তবে এই দায়িত্ব আসলে আবেদনের পেরিক্ষিতে আসে না। ইউজিসি থেকে এই দায়িত্ব দেয়া হয়। তাই উইজিসি যদি এই দায়িত্ব পবিপ্রবিকে দেন তবে আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করার সক্ষমতা রাখি।"


বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড: কাজী রফিকুল ইসলাম জানান,“২০২৩ সালে একবার এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরিক্ষা আয়োজনের সুযোগ পেয়েছিল তবে বিশ্ববিদ্যালয়ের তৎকালিন প্রশাসন এই সুযোগ গ্রহণ করেনি। আমরা যদি সামনে এই দায়িত্ব পালনের সুযোগ পাই তবে আমরা এই দায়িত্ব পালনে প্রস্তুত, আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এই ভর্তি পরিক্ষা পরিচালনার।”

আরও খবর