পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে ইএসডিএম অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের (ইএসডিএম) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


“একসাথে লড়বো, দুর্যোগ মোকাবেলা এবং পরিবার রক্ষা করে বাংলাদেশ গড়বো” — এ স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।


মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ইএসডিএম অনুষদের সামনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মহসীন হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ, ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুজ্জোহা, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. ফয়সাল, জিও-ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান মওয়া সিদ্দিকা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করে ইএসডিএম ক্লাব।


অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। এরপর প্রধান অতিথির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।


ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. তরিকুল ইসলাম সজিব বলেন,

 “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি অনুষদের সফলতা কামনা করি। শিক্ষার্থীরা যেন জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ-বিদেশে অনুষদকে পরিচিত করতে পারে—সেই প্রত্যাশা করছি।”


দ্বিতীয় ব্যাচের গ্র্যাজুয়েট এবং বর্তমানে জিও-ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান মওয়া সিদ্দিকা বলেন, “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য এক মহৎ উপলক্ষ। আমি গর্বের সাথে স্মরণ করছি তাদের, যারা সূচনালগ্ন থেকেই এ অনুষদের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অনুষদটি গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে আমাদের বিভাগ দূর অনুধাবন (রিমোট সেন্সিং), ভূ-তথ্য ব্যবস্থা (জিআইএস) এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গবেষণার মাধ্যমে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক ও তথ্যনির্ভর করছে। আমি বিশ্বাস করি শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষদ ভবিষ্যতে জাতীয় ও বৈশ্বিক পরিসরে আরও সমৃদ্ধ হবে।”


প্রধান অতিথির বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক ড. মহসীন হোসেন খান বলেন,

 “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ দক্ষিণাঞ্চলের দুর্যোগ ও পরিবেশ দূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি কমিউনিটি সার্ভিসেও অনুষদ অবদান রেখেছে। আমি অনুষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধি কামনা করছি।”


উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশের দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবন ও জীবিকার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর