পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে নির্মাণাধীন হল থেকে রড চুরি, আটক ২


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একটি নির্মাণাধীন হল থেকে রড চুরি করার সময় এক চোরকে আটক করেছে  বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম। 


বুধবার (২০ আগস্ট) ভোর ৬ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নির্মাণাধীন ছাত্রী হল থেকে রড চুরি করে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা এক ব্যাগ কাটা রডসহ একজনকে আটক করে এবং এই চুরির সাথে সম্পৃক্ত থাকার কারণে আরো একজনকে আটক করে। 


 আটককৃত দুইজন হলেন— দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আতাউল্লাহ (১৭) এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মুন্সীর ছেলে রাহাত মুন্সী (২১)।


জানা যায় যে,  গতকাল ( ২০ আগস্ট)  রাত ১২ টার সময় তাদের দুইজনকে সিসি টিভি ফুটেজে দেখা গেছে   এবং ভোর ৬ টা নাগাদ এক ব্যাগ রড নিয়ে নির্মাণাধীন ছাত্রী হল থেকে বের হয় আতাউল্লাহ সেই সময় নিরাপত্তা কর্মী সদস্যরা তাকে আটক করে এবং তার তাকে  জিজ্ঞাসাবাদ করে বের হয় রাহাত মুন্সীর নাম। 


বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, "ভোর ৬ টা ৫ মিনিটে সময় আমি আনসার এবং আনসার কমান্ডারের সহায়তায় জানতে পারি নির্মাণাধীন ছাত্রী হল থেকে একজন রড চুরি করে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে  তাকে  হাতেনাতে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজনকে আটক করি। "


উল্লেখ্য, বেশকিছুদিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়ের বাসা থেকে  তার গৃহকর্মী ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ আসে এবং তাকেও প্রমাণসহ আটক করা হয়। অনুসন্ধান করে জানা যায় যে, সেই গৃহকর্মী এবং রাহাত মুন্সী সম্পর্কে ভাই বোন। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান," আটককৃত দুইজনের পরিবারকে ডেকে  মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে এবং ভবিষ্যতে যদি এরকম কাজ আবার করে তাহলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"

আরও খবর