শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ঢাকায় নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও পূর্ণমিলনী


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত স্ন্যাকসি রেস্টুরেন্টে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


জানা যায়, ঢাকা ও এর আশেপাশে বসাবসকারী প্রথম ব্যাচ থেকে দশম ব্যাচ পর্যন্ত প্রাক্তন নোবিপ্রবিয়ানরা এতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত সকলের তথ্য সংগ্রহ করে রাখে আয়োজকরা যা পরবর্তীতে ডেটাবেজ হিসেবে সংরক্ষিত থাকবে।


প্রাক্তন শিক্ষার্থীরা জনায়,বিশ্ববিদ্যালয় জীবনের সম্পর্কের বন্ধনগুলো আজীবন দৃঢ় রাখতেই এ আয়োজন।১০১ একরের বাইরে নোবিপ্রবিয়ানদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়ুক এটাই সবার চাওয়া।বহুদিন পর সিনিয়র,জুনিয়র ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় মেতে উঠে স্মৃতিচারণ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে।


ইফতার মাহফিল ও পূর্ণমিলনীর সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের শিক্ষার্থী তুষার কান্তি কর বলেন, সকল ভেদাভেদ ভুলে নোবিপ্রবির সকল ভাই-বোন আমরা একসাথে চলতে চাই।নোবিপ্রবিয়ান একটি আবেগের জায়গা। সামনের দিনগুলোতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগীতায় একটি এলামনাই এসোসিয়েশন গঠন করে নোবিপ্রবি পরিবারের সকল সদস্য যাতে এক ছায়াতলে থাকতে পারি এটাই চাওয়া।


উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন গঠিত হয়নি।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮৪৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে