শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

নোবিপ্রবিতে আইআইটি'র জমকালো অনুবর্তন অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ১ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান "অনুবর্তন-০১" অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সেলিম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। 


এছাড়াও আইআইটি'র শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

এসময় বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি এবং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদায়ী ব্যাচকে ক্রেস্ট প্রদান ও আগামী দিনের পথচলায় শুভকামনা জানান এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ইনস্টিটিউটের শিক্ষকরা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আমি বিদায় কথাটি স্মরণ করতে চায়না কারণ বিদায় কথাটি কষ্টের , তিনি বলেন জীবনে যে জায়গায় যাও নিজের কর্মকে ভালোবাসতে হবে। তাহলে তোমরা অনেকদূর এগিয়ে যেতে পারবে। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।


সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউটটি এতে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮৪৮ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে