বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষের জাতির পিতার প্রতিকৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর । 

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) রাতে  জাতির পিতার প্রতিকৃতি ও নোবিপ্রবি শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম ও  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন ’আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে ১৫ আগস্টের সকল শহীদের প্রতি ও মহান স্বাধীনাতা সংগ্রামের ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আদর্শকে সমুন্নত রেখে সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে নোবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব জনাব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন।
আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০১ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে