পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

অ্যালামনাই এসোসিয়েশন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে:নোবিপ্রবি উপাচার্য


বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাজ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের উপযোগী যেকোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। শেকড়ের উন্নয়নে তারা কাজ করছে  ভবিষ্যতেও করবে। অ্যালামনাই এসোসিয়েশন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম। 


 ৩ মার্চ (শুক্রবার) প্রথমবারের মতো নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে তিনি এ কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 'ভাই ব্রাদার্স রি-ইউনিয়ন(২০২৩)' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ৮ম ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবের আয়োজন করেন।


এতে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্টারকন্টিনেন্টাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানভীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।


এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও রিজেন্ট বোর্ড সদস্য ড. আনিসুজ্জামান রিমন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে-উন্নয়নে যাতে প্রাক্তন শিক্ষার্থীরা পাশে থাকে। অ্যালামনাইদের সাহায্য সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এসময় প্রাক্তন শিক্ষার্থী সবার সহযোগিতা কামনা করেন তিনি।


এছাড়াও অনুষ্ঠানে অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব নুরুল আবছার কাজল, জার্মানি প্রবাসী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাজেদ ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তায়েফ।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে