পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

নোবিপ্রবির মিশন দেবের বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার স্বপ্নপূরণ



নর্দান ইউনিভার্সিটির প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মিশন দেব।

১৯ জানুয়ারি  মিশন দেব দেশচিত্রকে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, মিশন দেব নোবিপ্রবির এপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী। স্নাতকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকারী এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষক পদে জয়েন করার আগে সাভারের পরমাণু শক্তি কমিশন থেকে মাস্টার্স এর থিসিস এর কাজ করেন। গত বছরের ২০ সেপ্টেম্বর নর্দান ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের প্রভাষক পদে তিনি নিয়োগ পান।


এছাড়াও,  মিশন দেব বুয়েটের International Conference on Frontier in Sciences এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের International Conclave on Materials, Energy & Climate সায়েন্টিফিক কনফারেন্সে এটেন্ড করেন।


বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নোবিপ্রবির সাবেক এই শিক্ষার্থী বলেন,

ছোটো থেকেই শিক্ষক হওয়ার একটা স্বপ্ন ছিলো, সৃষ্টিকর্তার কৃপায় বহুদিনের লালিত ইচ্ছাটা বাস্তবে পরিণত হয়েছে। প্রথমেই সৃষ্টিকর্তার নিকট অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । শিক্ষক হওয়ার জন্য আমার আত্মবিশ্বাস আর প্রচেষ্টা সবসময়ই ছিলো।  তবে আমার বাবা-মা, বড় ভাই, শিক্ষকমন্ডলী এবং বন্ধু-বান্ধবদের অনুপ্রেরণায় আমি আমার স্বপ্ন পূরণে সফল হয়েছি ।  যারা আমার পাশে থেকে সব সময় আমাকে সাহস যুগিয়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


নিজ বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের উদ্দেশ্য করে বলেন, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়৷ তাই জুনিয়রদের বলতে চাই, কঠোর পরিশ্রম আর উদ্যম এর মাধ্যমে তারাও নিজের লালিত স্বপ্ন জয় করতে সক্ষম হবে বলে আমি মনে করি।


আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে