বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসির গবেষণা অনুদান পেলেন নোবিপ্রবির ১০ শিক্ষক

ইউজিসির গবেষণা অনুদান পেলেন নোবিপ্রবির ১০ শিক্ষক 


ইউজিসির অনুদান পেল নোবিপ্রবির ১০ গবেষণা প্রকল্প


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি) এর রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে ২০২২-২৩ অর্থবছরে অনুদানের জন্য নির্বাচিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ জন শিক্ষকের ১০টি গবেষণা প্রকল্প।


আজ(২২ সেপ্টেম্বর) ইউজিসির ওয়েবসাইট হতে এ বিষয়ে জানা যায়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,  কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান ও বিজনেস এডমিনিস্ট্রেশন এই ৪টি  উপখাতে প্রকল্পগুলো নির্বাচিত হয়েছে। 


গবেষণা অনুদান প্রাপ্ত শিক্ষকদের মধ্যে ফিমস বিভাগের ২ জন,বিবিএ বিভাগের ১ জন, বিজিই বিভাগের ১ জন,সিএসটিই বিভাগের ২ জন,আই আইটির ২ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ১ জন এবং এফটিএনএস বিভাগের ১ জন

 রয়েছেন।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপখাতে অনুদানের জন্য নির্বাচিত মোট ১০টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ৪টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর পরিচালক হলেন-  সিএসটিই বিভাগের অধ্যাপক ড.আসাদুন নবী ও সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা,আই আইটির সহকারী অধ্যাপক অহিদুর রহমান ও সহকারী অধ্যাপক দীপক চন্দ্র দাশ।


বিজনেস এডমিনিস্ট্রেশন উপশাখায় নির্বাচিত মোট ২০টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ১ টি গবেষণা প্রকল্প রয়েছে  এবং প্রকল্পের পরিচালক হলেন বিবিএ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এস এম মাহবুবুর রহমান।জীববিজ্ঞান উপখাতে  অনুদানের জন্য নির্বাচিত মোট ৩২ টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ১ টি গবেষণা প্রকল্প নির্বাচিত হয়েছে এবং প্রকল্পের পরিচালক হলেন অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.অতুন সাহা।


কৃষিবিজ্ঞান উপখাতে অনুদানের জন্য নির্বাচিত মোট ১০৪ টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ৪টি গবেষণা প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর পরিচালক হলেন-ফিমস বিভাগের অধ্যাপক ড.জাহাঙ্গীর সরকার ও অধ্যাপক ড.আনিসুজ্জামান, এফটিএনএস বিভাগের সহকারী অধ্যাপক ড. মারজিয়া সুলতানা, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড.শিপন দাশ গুপ্ত।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে