বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নোবিপ্রবি


উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জরিপে দেশের শীর্ষ ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশম স্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে উপকূলের এ শ্রেষ্ঠ বিদ্যাপিঠ।যার বৈশ্বিক অবস্থান ২৮২৬।


বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) ওয়েবম্যাট্রিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩ সালের জুলাই এডিশন থেকে এ তথ্য জানা যায়।


তালিকায় দেশসেরা শীর্ষ ১০ পাবলিক  বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১০৫১ ), দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়( বিশ্ব র‍্যাংকিং ১১৯২),তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৪২১), চতুর্থ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৪৭৬), পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২০১৮),৬ষ্ঠ  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৩১৮),সপ্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৪৫৪),অষ্টম খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বিশ্ব র‍্যাংকিং ২৫৭৩),নবম স্থানে আছে খুলনা বিশ্ববিদ্যালয়( বিশ্ব র‍্যাংকিং ২৭৩৫) ও দশম স্থানে স্থানে নোয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এস এম মাহাবুবুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা গবেষনায় অনেক এগিয়ে যাচ্ছে।সামনের দিনগুলোতে নোবিপ্রবি আরো ভালো করবে। 


বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য ব্যাপক  আনন্দের।যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এগিয়ে যাচ্ছি তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন,গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে আরো বেশি নজরদারি দেওয়া হবে।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে