বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জাতির পিতার সমাধিতে নোবিপ্রবি ভিসির শ্রদ্ধাঞ্জলি নিবেদন


জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় মেয়াদে নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।


শুক্রবার (২৫ আগস্ট) জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ জাতির পিতাত স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 


এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।সংগঠনসমূহের মধ্যে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এবং নীল দল জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। 


পুষ্পস্তবক অর্পন শেষে সূরা  ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট বিয়োগান্ত ঘটনায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া শেষে নোবিপ্রবি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস.এম মাহবুবুর রহমান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার রুপকার জাতির পিতা বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করতে পারলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম এ দেশের লাখো-কোটি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। আমাদের দায়িত্ব হবে জাতির পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী ও আধুনিক রাষ্ট্রে পরিণত করা। তাহলেই আমরা এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো।’

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে