দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

নোবিপ্রবিতে যানবাহন ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এর পরিবহন ব্যবস্থাকে নিরাপদ রাখতে  যানবাহন ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।


 আজ বৃহস্পতিবার (২৭ জুলাই ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।



এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নোবিপ্রবির পরিবহন পুলের গাড়িগুলো লাইভ ট্র্যাকিং করা যাবে। এছাড়াও উক্ত সিস্টেমটি ব্যবহার করে পরিবহনের সময়সূচি প্রদান, এক্সিডেন্ট ডিটেকশন এবং অনলাইন রিকুইজিশন সিস্টেম চালু করা যাবে। উক্ত প্রকল্পটি নোবিপ্রবি অটোমেশন সিস্টেমের একটি অংশ।


উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, ‘এই উদ্যোগ নোবিপ্রবিতে একটি নতুন মাত্রা যুক্ত করলো। নোবিপ্রবির প্রতিটি যানবাহন এই প্রযুক্তির আওতায় আসবে এবং সবাই এটি ব্যবহার করতে পারবে এই প্রত্যাশা করছি। এর মাধ্যমে ঘরে বসেই ট্র্যাকিং এর মাধ্যমে নোবিপ্রবির যানবাহন কোথায় আছে তা সনাক্ত করা যাবে। আমি এর সাথে যুক্ত সকলকে  অভিনন্দন ও ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।


বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এ ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার নোবিপ্রবি পরিবারের সকলেরই কাজে আসবে। এ কাজের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন তিনি। 



এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস.এম. মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান রিমন, সিএসটিই বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার, নোবিপ্রবির পরিবহন উপদেষ্টা ড. কাওসার হোসেন, নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।


উল্লেখ্য, উক্ত প্রকল্পটি নোবিপ্রবি রিসার্চ সেল কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে অনুদানপ্রাপ্ত হয়। প্রকল্পটি কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক  ড. নাহিদ আক্তার ও সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানার তত্ত্বাবধানে পরিচালিত হয়। উক্ত প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করেন সিএসটিই বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ ও সুহৃদ, ১৫ তম ব্যাচের জাভেদ, আরিফ ও তামিম এবং ১৬ তম ব্যাচের তোফায়েল।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে