কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোবিপ্রবি সাংবাদিক সমিতির মৌসুমী ফল উৎসব

নোবিপ্রবি সাংবাদিক সমিতির  মৌসুমী ফল উৎসব


নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির(নোবিপ্রবিসাস) মৌসুমী ফল উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার(২০ জুন) বিকালে নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রায় এগারো ধরনের ফল দিয়ে  এই উৎসব অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল বাকী।


নোবিপ্রবি সাংবাদিক সমিতি সভাপতি আব্দুল কবির ফারহানের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,প্রক্টর ইকবাল হোসাইন সুমন ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।


এসময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম,বর্তমান সাধারণ সম্পাদক এস আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুমান রাশেদ,দপ্তর সম্পাদক ইমাম হোসেন মিয়াজী,পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ফজলে এলাহী ফুয়াদ, কোষাধ্যক্ষ মো.ফাহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.রিয়াদুল ইসলাম।


এছাড়াও নোবিপ্রবি সাংবাদিক সমিতির  সদস্য সাদিদ আব্দুল হক,মোদাচ্ছের হোসেন,রহমত উল্ল্যাহ আরিফ, মো.নিয়াজ উদ্দীন ও রকি বাবু উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এমন সুন্দর উৎসবের আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নোবিপ্রবি সাংবাদিক সমিতি সব সময় বিশ্ববিদ্যালয়ের অর্জনকে তাদের লেখনীর মাধ্যমে দেশের দরবারে তুলে ধরে ও আমাদের  ভূল ত্রুটি গুলোও তারা লেখনীতে ফুটিয়ে তুলে আমাদের সংশোধিত হতে সহায়তা করে আসছে। 


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল বাকী বলেন, সাংবাদিকদের এ ফল উৎসব অসাধারণ লাগলো। সাংবাদিকরা সব সময় বিশ্ববিদ্যালয়ের দর্পন হিসেবে কাজ করে। আশা করি, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাদের লেখনী ভূমিকা রাখবে।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে