বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ফারহান, সম্পাদক ফাহিম

নোবিপ্রবি, সাংবাদিক সমিতির, সভাপতি ফারহান, সম্পাদক, ফাহিম


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস)নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৩  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক  শেয়ারবিজ  পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম।


মঙ্গলবার  (৩০ শে মে  ) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায়  নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে  ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম , ফলিত রসায়ন  ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মোঃ আবদুস সামাদ  আজাদ। 


নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি  সাবিহা তাসমীম , যুগ্ম-সম্পাদক পদে  দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি  নুমান রাশেদ,  দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মোঃ ইমাম হোসেন,  পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি  ফজলে এলাহী ফুয়াদ,  কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলাকাগজে প্রতিনিধি   রিয়াদুল ইসলাম।


এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে  বিশ্ববিদ্যালয়ের  দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নাহিদুল ইসলাম,  দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ হোসাইন,  ই- নিউজ ৭১ এর প্রতিনিধি জামিলা ইসলাম একা।


উল্লেখ্য, দুপুর১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান  নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

Tag
আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০১ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে