‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দক্ষতা ও সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

ছবি: সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন


হাদিসুর রহমান দেশচিএ 



পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন”। গত সোমবার (১০ মে) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ও সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরের মাধ্যমে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কায়েস আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল বারী জিয়ন।


শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক সফটওয়্যারের ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর হিসাববিজ্ঞানের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সদস্যদের স্বাস্থ্য সচেতনতা ও অধিকার সুরক্ষায় কাজ করবে এই সংগঠন।


৩১ সদস্যের এই শক্তিশালী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল আহমেদ, সহ-সভাপতি নাফিসা আহমেদ দোলা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান লিমন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাহরিয়ার চৌধুরী সজল, দপ্তর সম্পাদক আল আমিন অন্তর, অর্থ সম্পাদক মোঃ জাকারিয়া পিয়াস এবং প্রচার সম্পাদক হিসেবে তানভীর হাসান তামিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও ক্রীড়া, সাংস্কৃতিক, ছাত্রী বিষয়ক, ধর্ম এবং শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে যথাক্রমে মোঃ সাগর, তুলি নাগ, নুরে জান্নাত তানজিলা, মোঃ মাশিন উদ্দিন ও ওয়ারান সাইফ মিয়াজী নির্বাচিত হয়েছেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে বাপন সাহা, মাহিয়া চৌধুরী সিথী ও অমিত সাহাসহ আরও বেশ কয়েকজনকে।


সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভাপতি মোঃ কায়েস আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এই অ্যাসোসিয়েশন সেতুবন্ধন হিসেবে কাজ করবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও নেতৃত্বগুণ বিকাশেও তারা সচেষ্ট থাকবেন। সাধারণ সম্পাদক জিয়াউল বারী জিয়ন জানান, শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও দক্ষতাভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য, যার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার গাইডলাইন ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সরাসরি সম্পৃক্ত করতে পারবে।

আরও খবর