বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা


দেশচিএ: হাদিসুর রহমান 


প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও মতামত গ্রহণ করা হলেও এখনও অধ্যাদেশ জারি হয়নি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে ২০–২১ অক্টোবর ও ১৭ নভেম্বর শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের সঙ্গে তিন দফা আলোচনা সভা আয়োজন করে।

তবে এখনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়ন না হওয়ায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষসহ সব ব্যাচের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

অর্গানাইজিং উইং জানিয়েছে, রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে শিক্ষার্থীরা এ শান্তিপূর্ণ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছে।

Tag
আরও খবর