লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ভূমিকম্পে দুলে উঠলো সোহরাওয়ার্দী কলেজ: দেয়াল–কলামে ফাটল, আতঙ্কে শিক্ষক–শিক্ষার্থী

ভূমিকম্পে দুলে উঠলো সোহরাওয়ার্দী কলেজ: দেয়াল–কলামে ফাটল, আতঙ্কে শিক্ষক–শিক্ষার্থী

ভূমিকম্পে দুলে উঠলো সোহরাওয়ার্দী কলেজ: দেয়াল–কলামে ফাটল, আতঙ্কে শিক্ষক–শিক্ষার্থী


হাদিসুর রহমান, প্রতিনিধি দেশচিএ


শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশে অনুভূত ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আকস্মিক ঝাঁকুনিতে কলেজ ভবনের একাধিক স্থানে ফাটল দেখা দেয়, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।


ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মূল ভবনের একটি অংশের দেয়ালের প্লাস্টার ভেঙে নিচে পড়ে থাকে। বিশেষ করে পুরোনো ভবনের কয়েকটি কলামে গভীর ফাটল তৈরি হয়েছে, যা ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।


শুধু দেয়ালেই নয় অডিটোরিয়াম রুমের পাশের বারান্দার একাধিক পিলারেও স্পষ্ট ফাটল দেখা গেছে। হঠাৎ এই ক্ষয়ক্ষতি শিক্ষার্থীদের আতঙ্কিত করে তোলে, অনেকেই দ্রুত ভবন ত্যাগ করতে বাধ্য হন।


এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. কাকুলি মুখোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে জানান,

“আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আশ্বস্ত করেছেন যে আগামীকালই এসে ভবনের অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা করবেন। পাশাপাশি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়েও জানানো হবে।”


ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা ও ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা জানতে এখন সবার চোখ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শন প্রতি

বেদনের দিকে।


Tag
আরও খবর