পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ছোট ক্যাম্পাস থেকে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে: গণিতে মাস্টার্স করতে গেলেন অন্তর বেপারী

গণিতে মাস্টার্স করতে গেলেন অন্তর বেপারী

ছোট ক্যাম্পাস থেকে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে: গণিতে মাস্টার্স করতে গেলেন অন্তর বেপারী


স্টাফ রিপোর্টার: হাদিসুর রহমান 

সফলতার গল্পগুলো সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। তেমনই এক অনুপ্রেরণাদায়ী যাত্রা শুরু করেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী অন্তর বেপারী। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় উপসালা ইউনিভার্সিটিতে (বিশ্ব র‍্যাংকিং: ৯৩) তিনি গণিত বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন করছেন।


ছোট শহরের এক সাধারণ শিক্ষার্থী হিসেবে তাঁর এ অর্জন যেমন বিস্ময়কর, তেমনি সাহসী এক দৃষ্টান্তও বটে। অন্তর জানিয়েছেন, “আমি একজন সাধারণ ছেলে, ছোট একটা কলেজ থেকে যাত্রা শুরু করেছিলাম। আমার স্বপ্ন ছিল একদিন ইউরোপে পড়াশোনা করবো, নিজের দেশ আর নিজের জীবনের জন্য বড় কিছু করবো।”


২০২৫ সালের ২২ আগস্ট সুইডেনের মাটিতে প্রথম পা রাখেন অন্তর বেপারী। ওই দিনটি তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় দিন বলেই মনে করেন তিনি।


বর্তমানে তিনি Scandinavia-র সবচেয়ে পুরনো এবং সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান, উপসালা বিশ্ববিদ্যালয়ে Master’s in Mathematics প্রোগ্রামে অধ্যয়ন করছেন।


সফলতার পেছনের গল্প বলতে গিয়ে তিনি জানান, “আমার সিজিপিএ ছিল মাত্র ২.৭৮, তবুও আমি হাল ছাড়িনি। আমি বিশ্বাস করি, একটা ছোট ক্যাম্পাস থেকে আমি যদি এটা অর্জন করতে পারি, তাহলে একই বেঞ্চে বসে তুমিও পারবে। স্বপ্ন দেখো, স্বপ্নের পিছনে ছুটো — কোনো কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না।”


উল্লেখ্য, অন্তর বেপারী তাঁর শিক্ষাজীবনের মজবুত ভিত্তি হিসেবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কাটানো সময়কেই সামনে আনেন। ২০১৭–১৮ শিক্ষাবর্ষে অনার্স এবং ২০২১–২২ শিক্ষাবর্ষে মাস্টার্স সম্পন্ন করেন তিনি এই কলেজ থেকে।


শুধু নিজের স্বপ্নপূতিতেই থেমে থাকতে চান না অন্তর। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলাই তাঁর লক্ষ্য। পাশাপাশি, বিদেশে পড়তে আগ্রহী যেকোনো শিক্ষার্থীকে পরামর্শ ও সহায়তা করতে সবসময় প্রস্তুত তিনি।

Tag
আরও খবর