পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জুলাই শহীদ দিবস: ইতিহাস, চেতনা ও ছাত্রদের হৃদয়স্পর্শী শ্রদ্ধা


‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


এই দিবসকে ঘিরে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন কলেজ প্রতিবেদক হাদিসুর রহমান।


বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদ বলেন,১৬ জুলাই, বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধুর দিন, যা আমরা জুলাই শহীদ দিবস হিসেবে স্মরণ করি। এই দিনে যারা অন্যায়, অবিচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

এই দিবস শুধু শোক প্রকাশ নয়, বরং শিক্ষা ও প্রেরণার উৎস। শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা।


তিনি আরও বলেন,আজকের প্রজন্মের জন্য এটি গুরুত্বপূর্ণ বার্তা আমাদের উচিত শহীদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে সমাজে সত্য, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। এটাই হবে তাঁদের আত্মত্যাগের প্রকৃত সম্মান।


সমাজকর্ম বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নিষাদ বলেন,জুলাই বিপ্লব বাংলাদেশের নিয়ামত। এই মাসে গভীর রাতে তাহাজ্জুদের অশ্রু ঝরে পড়ে ছিল নিস্তব্ধ মাটির বুকে।

এই মাস মন থেকে দেশত্যাগের চিন্তা মুছে দিয়ে জন্মভূমির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জাগায়। রাজপথে নামে তরুণ-তরুণী, হাতে পতাকা, কণ্ঠে বিপ্লবের স্লোগান।

এই মাস শুধু সময়ের পর্ব নয়, এটি এক জীবন্ত ইতিহাস যেখানে মিশে আছে আবেগ, শ্রদ্ধা, হাহাকার ও বিজয়ের বিস্ময়।


তিনি আরো বলেন,এক বছর পূর্তিতে তাঁদের জানাই বিপ্লবী সালাম—যাঁরা স্বপ্ন ও সত্যের জন্য সংগ্রামে অংশ নিয়েছিলেন। কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি, যিনি আমাদের জুলাইকে করেছেন শাশ্বত, দিয়েছেন বিজয়, সম্মান ও আশা।


বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী মো. হাসান মাহমুদ বলেন,একটি দেশের শহীদরা হলেন সেই দেশের সবচেয়ে সম্মানিত মানুষ। আওয়ামী লীগ নামের শোষকদের হাত থেকে মুক্তি পেতে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ভুলে গেলে নতুন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

এই শহীদদের সম্মান জানানোর জন্যই ‘জুলাই শহীদ দিবস’। এই চেতনা যেন আমর হৃদয়ে সর্বদা জাগ্রত থাকে।

Tag
আরও খবর