লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ঈদুল আযহায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের আয়োজনে মধ্যাহ্নভোজ

ঈদুল আযহায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের আয়োজনে মধ্যাহ্নভোজ


সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঈদুল আযহার দিন ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’-এর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৫ জুন) সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


পোস্টে বলা হয়, 'পবিত্র ঈদুল আযহার দিন ঢাকায় অবস্থানরত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করবে ছাত্রশিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা। ঢাকায় অবস্থানরত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সব শিক্ষার্থী আমন্ত্রিত।


এ বিষয়ে ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী কলেজ শাখার সেক্রেটারি রাজীব হোসাইন বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জন্য নিয়ে আসে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মত্যাগ এবং মুসলিম উম্মাহর একসাথে হওয়ার বার্তা। ঈদের আনন্দ সবার সাথে উদযাপন করতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আয়োজন করেছে মধ্যাহ্নভোজ। আশা করি সবাই সুন্দর মুহুর্ত উপভোগ করবেন।

Tag
আরও খবর