শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সাত কলেজ


ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি সাত কলেজে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন (মঙ্গলবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এই ছুটি চলবে। এরই মধ্যে কলেজগুলো পৃথকভাবে ছুটির নোটিশ প্রকাশ করেছে।


শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি দেওয়া হয়েছে। ছুটির মধ্যে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। ছুটিকালীন সময়ে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।


ছুটির খবরে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষার চাপের মধ্যে এই দীর্ঘ ছুটি তাদের জন্য একটি স্বস্তিদায়ক বিরতি হয়ে এসেছে। অনেকেই ইতোমধ্যে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সারা বছরের ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দেওয়ার এ সুযোগ খুব কমই আসে।


কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রবিবার) থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।


উল্লেখ্য, সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ।

Tag
আরও খবর