লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ছাত্রলীগের সমর্থক এখন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় থাকার অভিযোগ

 একসময়ের নিষিদ্ধ ছাত্রলীগ করা সাকিল এখন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় ক্যাম্পাসে নানান বিতর্ক সৃষ্টি করতেছে বলে অভিযোগ উঠে এসেছে। 


তারই অংশ হিসেবে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সংবাদ সম্মেলন কভার করতে আশা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এক সদস্যের হাত থেকে ফোন কেরে নিয়ে তাকে হেনস্তা করার চেষ্টা করে সাকিল। পরে বিষয়টি জানতে পেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন সোহরাওয়ার্দী কলেজে এসে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদদীনকে বিস্তারিত জানালে জসিম সাকিলকে সরি বলতে বলে এবং সমঝতা করে দেয়। এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড যাতে না করে সে বিষয়ে সতর্ক করে দেয়।


৫ শে আগষ্টের পর যখন স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ত্যাগ করে তখন সাকিলও তার খোলস পাল্টিয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় লালিতপালিত হচ্ছে বলে দাবি করতেছে শিক্ষার্থীরা


 সে তার ছাত্রলীগের লেবাস পরিবর্তন করতে ৫ শে আগষ্টের পর তার আগের ফেসবুক আইডি বন্ধ করে নতুন আইডি খুলেছে বলে জানিয়েছে তারা।  তার আগের আইডির নাম ছিল এস, বি সাকিল আহমেদ যার প্রমাণ তার বর্তমান আইডিতে রয়েছে বলে জানা গেছে । সে আইডি দিয়েই সে নিষিদ্ধ  ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন প্রচারণা চালাতো বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে তার পূর্বের আইডি দাবি কারা আইডির দুটো স্কিনশর্ট পাওয়া গেছে। যেখানে একটা পোস্ট  ধানমন্ডি ৩২ নম্বরে মোমবাতি প্রোজ্জ্বল নিয়ে আরেকটি পোস্ট ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেক দিবস নিয়ে।


উল্লেখ্য, ৫ শে আগস্টের পর সাধারণ শিক্ষার্থীরা যখন জানতে পারে সে ছাত্রলীগের সাথে যুক্ত তখন তাকে ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে। 



নাম প্রকাশে অনিচ্ছুক তার ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সম্পূর্ণ ছাত্রদের বিরুদ্ধে ছিল এবং আওয়ামীলীগ ও ছাত্রলীগ নিয়ে বিভিন্ন পোস্ট দিতো। সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিতো। তাই তাকে আমাদের বিভাগের মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা আমাদের ব্যাচের ১৪৭ জন শিক্ষার্থীর সবাই জানে। আপনারা তাদের সাথে কথা বললে জানতে পারবেন।



এবিষয়ে সাকিল বলেন, ঐ আইডিটা আমার না, এটা অন্য কারো আইডি। আমি ছাত্রলীগ করি বা ছাত্রলীগের সাথে আমার সংশ্লিষ্টটা আছে এমন কোনো প্রমাণ দেখাতে পারলে আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমার পুরো পরিবার বিএনপির সাথে যুক্ত। 



এবিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদদীন বলেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলে ছাত্রলীগের কোনো দোসরদের জায়গায় হবে না। এমন কেউ থাকলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। সাকিলের বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি সে ছাত্রলীগ করতো না। ঐ আইডি আর তার  আগের আইডির মধ্যে পার্থক্য রয়েছে। সেটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন।

আরও খবর