শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ভোক্তা কর্মকর্তা জব্বার নিজেই মুখ খুললেন লেন মারধরের ভাইরাল ভিডিও নিয়ে


মারধরের ভাইরাল ভিডিও বিষয়টি নিয়ে এবার নিজেই কথা বললেন ভোক্তা কর্মকর্তা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলা- দাবি করে একটি ভিডিও ভাইরালের ঘটনায় এবার মুখ খুলেছেন, আব্দুল জব্বার নিজেই


তবে মারধরের ভাইরাল ভিডিওটি আব্দুল জব্বার মন্ডলের নয়। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।


ফেসবুকে তিনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত। এটি একটি মিথ্যা অপপ্রচার করা হয়েছে. এই ভিডিও এর সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।


এর আগে মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি।৩১ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।


ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।

Tag
আরও খবর