‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজধানী ঢাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় ওমর ফারুক পলক (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও ২ সহপাঠী গুরুত্বর আহত হয়েছেন। 


জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১০টার দিকে ওমর ফারুক পলককে মৃত বলে ঘোষণা করেন।


অপরদিকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানিয়েছেন যে, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। এই ঘটনা নিয়ে আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। 


ছবি: নিহত শিক্ষার্থী ওমর ফারুক।


তারা মুগদায় (বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ে) বিবিএ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। আহত তাদের আরেক সহপাঠীর নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওমর ফারুক মোটরসাইকেল চালিয়ে ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলেন। জুয়েল রানাও তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা।


পরে তাঁদেরকে (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওখানের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর কাজলায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনার পর পলককে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আহত আরেক শিক্ষার্থী জুয়েলের চিকিৎসা চলছে।


আরও খবর


রবের দরবারে

১০৮৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে



পিএইচডি ডিগ্রী অর্জন করা

১১৯৬ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে


সুপ্ত অনুভূতি

১২০৭ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে


খুঁজেছি প্রেম সেথায়

১২১৫ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে