কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন -- রমেশ চন্দ্র সেন এমপি



আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এই কার্যক্রম উদ্বোধন করেছেন। হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে ২ দিন বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে। ঔষুধ আমাদের যথেষ্ট রয়েছে, প্রয়োজন শুধু চিকিৎসকদের ইচ্ছাশক্তি। তিনি ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল ক্যাফেটেরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

তিনি বলেন, এই কার্যক্রমের সফলতা কামনা করছে আপনাদের উপরে। সাধারণ মানুষ যাতে করে বলতে পারে এটা একটা অত্যাধুনিক হাসপাতাল। এখানে মানুষ সু-চিকিৎসা পাচ্ছে। তাহলেই সবাই এখানে আসবে। ঠাকুরগাঁও হাসপাতাল আজ আধুনিকে রুপান্তর হয়েছে, আমরা সকলে প্রচেষ্টা করলে ২৫০ থেকে ৫শ শয্যায় উন্নিত করতে পারবো। সকলকে সু-চিকিৎসা প্রদানে ব্রত হতে হবে। মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌছানোর জন্য প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছেন। দেশকে এগিয়ে নিতে সকলকে একসাথে ভাল ভাবে কাজ করতে হবে। বৈকালিক চিকিৎসা সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করছি। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: তোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল আলম চয়ন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মেডিসিন কনসালটেন্ট ডা: হারিসুর রহমান লিটন প্রমুখ।
আরও খবর